• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

মঠবাড়িয়ায় এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে মিজান হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে বহনকৃত এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃত মিজান পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মোকসেদ উদ্দিনের ছেলে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মঠবাড়িয়া থানার এসআই ওসমান গনি, এসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঝাউতলা নামক বাজার থেকে তাকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এই মাদক উদ্ধারের ঘটনায় থানার এসআই ওসমান গণি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা