• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ পেলেন অধ্যাপক এস এম রফিকুল ইসলাম মাওনা চৌরাস্তায় ‘ক্যাফে আফছার রেস্টুরেন্ট’কে ৮০ হাজার টাকা জরিমানা ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী দশ বছরে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্রীপুরে শহীদদের কবর জিয়ারত জাতীয় পল্লী উন্নয়ণ দিবস শ্রীপুরে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা, ‌র‍্যালী অনুষ্ঠিত গাজীপুরে ডিমের ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় ডিম ভেঙে অভিনব প্রতিবাদ মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত শ্রীপুরে ইউনি ব্লক রাস্তার কাজের উদ্বোধন করেলেন পৌর মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বেপারী 

মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের রাজেন্দ্রপুর “শালবন গ্রীণ রিসোর্টে” মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরামের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূর্ণমিলনী ও ফ্যামিলি ডে-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৬ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ-উৎসবে অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে ছিল আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ, হাড়িভাঙা, চেয়ার দখল, ‘সতীনের ছেলে কার কোলে’ খেলা, সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতাসহ নানা ধরনের বিনোদনমূলক ও ক্রীড়া প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে সদস্য ও তাদের পরিবার উৎসবমুখর পরিবেশে সময় কাটান।
পরে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারসহ মোট ১০টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।
র‍্যাফেল ড্র শেষে সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুজ্জামান মাস্টার ও প্রচার/ দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক ডিআইজি আব্দুল্লাহ হিল বাকী। বিশেষ অতিথি ছিলেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজল ফকির, সহ-সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব রিয়াজ উদ্দিন ডিলার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল হক সুমন, নির্বাহী সদস্য রোমান সরকার, অর্থ সম্পাদক সোহানুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক শাজাহান বাদশা, সমাজকল্যাণ সম্পাদক মোস্তফা কামাল ফকির এবং ক্রীড়া সম্পাদক আমিনুল হক।
এছাড়াও মাওনা চৌরাস্তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, সাংবাদিক, ব্যবসায়ী নেতাসহ মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরামের সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের পূর্ণমিলনী ও পারিবারিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা