• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ পেলেন অধ্যাপক এস এম রফিকুল ইসলাম মাওনা চৌরাস্তায় ‘ক্যাফে আফছার রেস্টুরেন্ট’কে ৮০ হাজার টাকা জরিমানা ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী দশ বছরে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্রীপুরে শহীদদের কবর জিয়ারত জাতীয় পল্লী উন্নয়ণ দিবস শ্রীপুরে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা, ‌র‍্যালী অনুষ্ঠিত গাজীপুরে ডিমের ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় ডিম ভেঙে অভিনব প্রতিবাদ মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত শ্রীপুরে ইউনি ব্লক রাস্তার কাজের উদ্বোধন করেলেন পৌর মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বেপারী 

গাজীপুরে ডিমের ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় ডিম ভেঙে অভিনব প্রতিবাদ

Reporter Name / ১৫৭ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

গাজীপুরঃ
রাস্তাজুড়ে ছড়িয়ে থাকা ভাঙা ডিম। ক্ষোভ আর হতাশা প্রকাশে অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন পোল্ট্রি খামারিরা। ডিমের উৎপাদন খরচ বেড়েই চললেও ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের বোঝা টানতে হচ্ছে তাদের।

আজ সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও ডিম ভেঙে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় পোল্ট্রি খামারিরা।

খামারিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পোল্ট্রি খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে পরিবহন, ওষুধ, বিদ্যুৎ ও শ্রমিকের খরচ। কিন্তু উৎপাদন ব্যয়ের তুলনায় ডিমের বাজারমূল্য এতটাই কম যে প্রতিটি ডিম বিক্রিতে গুনতে হচ্ছে লোকসান।

খামারিদের দাবি, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে অনেকেই খামার বন্ধ করতে বাধ্য হবেন। এতে দেশের পোল্ট্রি শিল্পের পাশাপাশি ডিম উৎপাদনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এ সময় প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, সেবা পোল্টির মালিক, পোল্ট্রি ও ডেইরি কনসালটেন্ট ডাক্তার মোঃ এমরানুল হক মন্ডল স্বপন, রাসেল পোল্ট্রি ফার্মের মালিক রাসেল মিয়া, সজীব পোল্টি ফার্মের মালিক, সজীব মিয়া সহ অনেকেই।
######


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা