• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Headline
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ পেলেন অধ্যাপক এস এম রফিকুল ইসলাম মাওনা চৌরাস্তায় ‘ক্যাফে আফছার রেস্টুরেন্ট’কে ৮০ হাজার টাকা জরিমানা ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী দশ বছরে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্রীপুরে শহীদদের কবর জিয়ারত জাতীয় পল্লী উন্নয়ণ দিবস শ্রীপুরে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা, ‌র‍্যালী অনুষ্ঠিত গাজীপুরে ডিমের ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় ডিম ভেঙে অভিনব প্রতিবাদ মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত শ্রীপুরে ইউনি ব্লক রাস্তার কাজের উদ্বোধন করেলেন পৌর মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বেপারী 

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্রীপুরে শহীদদের কবর জিয়ারত

Reporter Name / ২১৮ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শ্রীপুর, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত ১১ দলীয় জোটের কর্মসূচির অংশ হিসেবে জুলাই শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন জোটের নেতৃবৃন্দ। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা সভাপতি মাওলানা মাসুদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর পৌরসভা আমির ডা. আনিসুজ্জামান, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌরসভা মেয়র পদপ্রার্থী ড. হারুন ফর রশিদ, এবি পার্টি শ্রীপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কবীর হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা সভাপতি আফজাল হোসেন খান, পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হোসাইন, উপজেলা শিবির সভাপতি হাবিবুর রহমান এবং পৌর শিবির সভাপতি রিয়াদ।
এছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
####


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা