• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ পেলেন অধ্যাপক এস এম রফিকুল ইসলাম মাওনা চৌরাস্তায় ‘ক্যাফে আফছার রেস্টুরেন্ট’কে ৮০ হাজার টাকা জরিমানা ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী দশ বছরে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্রীপুরে শহীদদের কবর জিয়ারত জাতীয় পল্লী উন্নয়ণ দিবস শ্রীপুরে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা, ‌র‍্যালী অনুষ্ঠিত গাজীপুরে ডিমের ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় ডিম ভেঙে অভিনব প্রতিবাদ মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত শ্রীপুরে ইউনি ব্লক রাস্তার কাজের উদ্বোধন করেলেন পৌর মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বেপারী 

মাওনা চৌরাস্তায় ‘ক্যাফে আফছার রেস্টুরেন্ট’কে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : / ৬৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তায় অবস্থিত খাবার হোটেল ‘ক্যাফে আফছার রেস্টুরেন্ট’কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​আজ বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।

​অভিযান সূত্রে জানা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শ্রীপুরের প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় অবস্থিত “ক্যাফে আফছার রেস্টুরেন্ট”র বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের অভিযোগটি ছিল দীর্ঘদিনের। ভ্রাম্যমান আদালত চলা অবস্থায় একজন ভোক্তা অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ প্রমাণ সহ তুলে ধরেন।

​অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম দুলাল উপস্থিত ছিলেন।

​শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা ও খাদ্যের মান নিশ্চিত করতে মাওনা চৌরাস্তাসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা