• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
শ্রীপুরে জনসম্মুখে উলঙ্গ করে মারধর ও নির্যাতনের অভিযোগ প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ পেলেন অধ্যাপক এস এম রফিকুল ইসলাম মাওনা চৌরাস্তায় ‘ক্যাফে আফছার রেস্টুরেন্ট’কে ৮০ হাজার টাকা জরিমানা ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী দশ বছরে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্রীপুরে শহীদদের কবর জিয়ারত জাতীয় পল্লী উন্নয়ণ দিবস শ্রীপুরে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা, ‌র‍্যালী অনুষ্ঠিত গাজীপুরে ডিমের ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় ডিম ভেঙে অভিনব প্রতিবাদ মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

যেভাবে চিনবেন পচা ডিম

Reporter Name / ২২৭ Time View
Update : শুক্রবার, ৪ মে, ২০১৮

বাজার থেকে ডিম কিনে বাসায় ফিরেছেন।পচা ডিম কোনো দিনই পাননি এমন ঘটনা কিন্তু অসম্ভব। ভাগ্যে যদি থাকে পচা ডিম তবে ঠেকায় কে বলুন। তবে সব সময় কিন্তু ভাগ্যকে দোষ দিলেই হয় না।

বাজার থেকে ডিম কেনার সময় চিনে নিতে হবে পচা ডিম। ভাবছেন কীভাবে চিনবেন।খোসার ভেতরে ডিমের কুসুমে সাদা অংশ খালি চোখে দেখা যায় না। তাই পচা ডিম বাছাই করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে নষ্ট ডিম চেনার কিন্তু উপায় অবশ্যই আছে।

ডিম দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি। ডিম ভাজি, পুডিং, কেকসহ বিভিন্ন খাবার। তাই ডিম যদি নষ্ট হয় তবে আপনার পুরো আয়োজনটাই যাবে মাটি হয়ে।

ডিম পচা কি না তা বাইরে থেকে বোঝার উপায় নেই। তবে কিছু পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ডিমটি নষ্ট না ভালো।

আসুন জেনে নেই কীভাবে বুঝবেন পচা ডিম।

পানি দিয়ে পরীক্ষা

ডিম কিনে আনার পর কিছুক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রাখুন। ভালো ডিমগুলো কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যাবে। আর নষ্ট ডিম ভেসে থাকবে।

ডিম সেদ্ধ

ডিম সেদ্ধ হওয়ার পর ডিমের সাদা অংশ যদি ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত হয়, তবে অনায়াসেই বলে দেয়া যায় ডিমটি নষ্ট।

আলো

নষ্ট ডিম পরীক্ষা করার জন্য আলো ডিমের ওপরে ধরুন। ডিমের ভেতর রিং-এর মতো আকার দেখতে পান। তবে বুঝতে হবে ডিমটিতে পচন শুরু হয়েছে।

ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে

ডিমটিকে একটি সমান প্লেটের ওপর ফাটান। যদি দেখেন কুসুমটি একই জায়গায় রয়েছে। তবে বুঝবেন ডিমটি ভালো রয়েছে। আর ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে ডিমটি নষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা