• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

শ্রীপুরে বিএনপিতে যোগ দিলেন ৮ আদিবাসী জাতিগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য

Reporter Name / ৬৬৯ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ৮ আদিবাসী জাতিগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলার শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামে গারোপাড়ায় চাকমা, ত্রিপুরা, বর্মন, গারো, কোচ, উড়াং, সাওতালের পাঁচ শতাধিক সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় শ্রীপুর পৌর বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে ডাঃ বাচ্চু বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন, আগামীর রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, প্রধানমন্ত্রী হবেন, আগামীর বাংলাদেশ গড়বেন সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নিদের্শনা দিয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় বিবেচনায় সরকারী জমিতে অনেককে বাড়ি তৈরী করে দেয়া হয়েছে, কিন্তু দেশের প্রকৃত খেটে খাওয়া মানুষ ও কোন আদিবাসীদের একটি ঘরও তৈরী করে দেয়া হয়নি। সেই আমলে দলীয় পরিচয়ে চাকরি হতো, আওয়ামীলীগ না করলে চাকুরি পাওয়া যেত না, সরকারি বাড়ি পাওয়া যেত না, কিন্তু আদিবাসীদের সরকারী জমি থেকে উচ্ছেদ করা হতো।

বক্তব্য রাখেন, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, ট্রাইভেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, শ্রী অজিত চন্দ্র বর্মন, শ্রী বিনয় চন্দ্র বর্মন, শ্রী সবুজ কান্ত বর্মন, মানিক সাংমাসহ ৮টি আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা