• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

এবারে ফুটবল বিশ্বকাপে টিকিট পেল ৩০ দল

Reporter Name / ৫৬২ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

স্পোর্টস ডেস্ক:

২০২৬ ফুটবল বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে ভিন্নধর্মী আসর। তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে টুর্নামেন্টটি। ৪৮ দল অংশ নেওয়ায় এটি বিশ্বকাপের সবচেয়ে বড় সংস্করণও হতে যাচ্ছে।
বাড়তি দল, নতুন ফরম্যাট, বিস্তৃত ভেন্যুর কারণে ২০২৬ বিশ্বকাপ ইতোমধ্যেই ফুটবলভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। ইতোমধ্যেই ব্রাজিল-আর্জেন্টিনাসহ ৩০ দেশ নিজেদের অংশগ্রহণ করেছে ২০২৬ বিশ্বকাপে। তবে পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডসের মতো দেশগুলো এখনও নিজেদের জায়গা চূড়ান্ত করতে পারেনি বিশ্বকাপে।নিক ভোল্টেমাডের জোড়া গোল লুক্সেমবার্গের বিরুদ্ধে ২-০ ব্যবধানের জয় পেয়েছে জার্মানি। বিশ্বকাপের টিকিট পেতে শেষ ম্যাচে হার এড়ালেই হবে ইউলিয়ান নাগালসমানের দলের। কিন্তু শেষ ম্যাচে যদি জার্মানি হেরে যায়, তবে তাদের তখন প্লে-অফের অপেক্ষায় থাকতে হবে।পর্তুগালকে বিশ্বকাপের টিকিট পেতে হলে জিততে হবে নিজেদের শেষ ম্যাচ। আর নেদারল্যান্ডসের বিশ্বকাপ টিকিট নিশ্চিতই বলা চলে। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডাচরা। সমান ম্যাচে পোলিশদের পয়েন্ট ১৪। শুধু পয়েন্টে ৯ গোল ব্যবধানেও অনেক এগিয়ে নেদারল্যান্ডস (‍+১৩)। ফলে ঘরের মাঠে লিথুনিয়ার বিপক্ষে ম্যাচটা এখন আনুষ্ঠানিকতারই।
এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট পাওয়া ৩০ দল: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, আলজেরিয়া, কাবো ভার্দে, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা