• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

বিজয় দিবসের আগের দিনে মনোনয়ন-বিভেদ ভুলে শ্রীপুর বিএনপিতে ঐক্য

Reporter Name / ৫৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘদিনের কোন্দল ভুলে অবশেষে বিজয় দিবসের আগের দিনে ঐক্যবদ্ধ হলো উপজেলা ও পৌর বিএনপি।

মহান বিজয় দিবসের ঠিক আগ মুহূর্তে এই ঐক্যের সূচনা হয়।এরই ফলশ্রুতিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা ও পৌর বিএনপি আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছে।

শ্রীপুর উপজেলা বিএনপিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় দীর্ঘদিন ধরে বিভেদ বিরাজ করছিল। এই ভেদাভেদ দূর করতে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় মনোনয়নপ্রত্যাশী নেতাদের নিয়ে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এসএম রুহুল আমিনের ভাংনাহাটি গ্রামের বাসভবনে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী সকলেই দলের মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে একযুগে কাজ করার অঙ্গীকার করেন।

এই ঐক্য প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসন থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা এসএম রুহুল আমিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাজাহান ফকির, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক খাইরুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

ঐক্যের প্রতীক হিসেবে গাজীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু নিজ হাতে উপস্থিত সবাইকে মিষ্টি খাইয়ে দেন। ​এই ঐক্যের মধ্য দিয়ে অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে শ্রীপুর উপজেলা বিএনপিতে দীর্ঘদিনের বিভেদ কাটিয়ে ঐক্যের এক নতুন অধ্যায় সূচিত হলো।

ঐক্যবদ্ধ হওয়ার পরদিন অর্থাৎ ১৬ ডিসেম্বর সকালে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির শত শত নেতাকর্মীসহ বিজয় র‍্যালি নিয়ে শ্রীপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
######


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা