শ্রীপুর, গাজীপুর:
গাজীপুরে শ্রীপুরে সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের বৃত্তি পরীক্ষা সপ্তম বারের মতো অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুর সদর, শ্রীপুর ও ভালুকা উপজেলার মোট ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি কেন্দ্রে প্লে থেকে দশম শ্রেণির নয় হাজার শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের বৃত্তি পরীক্ষার সপ্তম ধাপের প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন, সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মিলন, শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান, উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন পৌর শাখার সভাপতি সাবিলা পাড়া শামীম মাস্টার মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা শামীম আহমেদ প্রমূখ।
সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মিলন জানান, ২০১৮ সালে সুলতান উদ্দিন বৃত্তি প্রকল্পটি চালু করা হয়। বিগত সাত বছর যাবত কৃতিত্বের সাথে মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে আসছে। মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা অন্বেষণ করায় সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
####