স্টাফ রিপোর্টার:
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। অতীতের সব দুঃখ-গ্লানি ভুলে নতুন প্রত্যাশা ও উদ্যম নিয়ে এগিয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ।”
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এ সময় তিনি সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নতুন বছরে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম আরও জোরদার হবে।”
সবশেষে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।