• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

Reporter Name / ৯৯ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় পারিবারিক বিরোধের জেরে ডাকাতিসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে আপন ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী দুই চাচা।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে মাওনা চৌরাস্তায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলহাজ্ব ফিরোজ আহমেদ ও হাজী নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলহাজ্ব ফিরোজ আহমেদ অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে তার বড় ভাইয়ের ছেলে মোস্তাফিজুর রহমান মিলন তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ডাকাতিসহ একাধিক মিথ্যা মামলা দায়ের করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ২০টিরও বেশি ভিত্তিহীন অভিযোগ দিয়ে তাকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছে।
তিনি আরও বলেন, “আমার ওপর একাধিকবার হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছি।”
এসময় অপর চাচা হাজী নুরুজ্জামান বলেন, “মিলন আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে নাজেহাল করে তুলেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক। পাশাপাশি তারা হয়রানিমূলক মামলা থেকে মুক্তি এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
####


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা