• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter Name / ১০০ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের লন্ডন-এ বসবাসরত ময়মনসিংহের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রবাসীদের উদ্যোগে ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য-এর ৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাশ চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফেরদৌস।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ মানিক,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আরিফুল ইসলাম উজ্জ্বল,
সাংগঠনিক সম্পাদক: শেখ সোহেল মিয়া।
সভায় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।

নবনির্বাচিত সভাপতি বিভাশ চন্দ্র সাহা বলেন, তারেক রহমান-এর দিকনির্দেশনা অনুযায়ী একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতি, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে, যা থেকে উত্তরণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো অপশক্তি দেশে স্বৈরাচারী শাসন কায়েম করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফেরদৌস বলেন, যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং কোনো ধরনের সহিংসতা, প্রতিশোধ বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ন্যায়পরায়ণতার ভিত্তিতে সমাজ গড়ে তুলতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হবে না। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-কে শক্তিশালী করতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা