• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

গাজীপুর জেলা কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

Reporter Name / ৮০২ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

শ্রীপুর, গাজীপুর:

গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ পর্যালোচনা শেষে তাকে পুনরায় স্ব-পদে বহাল করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত মোতাবেক সোমবার (২৪ নভেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে রাত থেকেই জেলার কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে নেতার শ্রীপুরের বাসায় ফুলের তোড়া নিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য গত বছরের (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এস এম আবুল কালাম আজাদকে সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে ফিরিয়ে দেওয়া হল। শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে দলের বিভিন্ন কর্মসূচিতে এস এম আবুল কালাম আজাদ সক্রিয় ভূমিকা রাখবেন বলে দল আশা করে।

এস এম আবুল কালাম আজাদ বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয় এটি আমার আদর্শ, আবেগ এবং রাজনৈতিক পরিবার। ভুল বোঝাবুঝির অবসানে নতুন করে দায়িত্বশীলতার অনুভূতি ফিরে পেয়েছি। দল আমার প্রতি যে আস্থা ও সম্মান ফিরিয়ে দিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, আগামী দিনে দলের নীতি-আদর্শ সুদৃঢ করতে কৃষক দল তথা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে যাব। দলীয় শৃঙ্খলা, ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করতে গাজীপুর জেলা কৃষক দল তথা আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। দলের সংকট ও সম্ভাবনার মুহূর্তে দায়িত্বশীলভাবে পাশে থাকবো।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে বহাল করায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহীন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান গাজীপুর জেলা কৃষকদলের এই নেতা।
####


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা