• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

শ্রীপুরে খ্রিষ্টীয় ধর্মাবলম্বীর মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে যান ডাক্তার বাচ্চু

Reporter Name / ৫৮৯ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

মোহাম্মদ ওসামা, শ্রীপুর, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের  কেওয়াচালা (গারো পাড়া) এলাকায় খ্রিষ্টীয় ধর্মাবলম্বী গারো সম্প্রদায়ের প্রায় দেড়শতাধীক পরিবার যুগ যুগ ধরে বসবাস করে আসছে।

গতকাল বৃহস্পতিবার গারো সম্প্রদায়ের এক যুবকের মৃত্যু হয়। সেই মৃত্যুর সংবাদে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে গারো সম্প্রদায়ের সেই মৃত ব্যক্তির বাড়িতে ছুটে যান। এবং তার লাশের পাশে দাঁড়িয়ে শোকাহত পরিবারকে সান্তনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চের পাস্টার (পালক) এবং হিট বাংলাদেশের নির্বাহী পরিচালক মিঃ আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহবায়ক সদস্য আবুল হোসেন প্রধান, যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, পৌর কৃষক দলের সভাপতি শাহজাহান মিয়া, যুবদল নেতা এসএম পলাশ চঞ্চল প্রমূখ।

এছাড়াও স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গারো সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চের পাস্টার (পালক) এবং হিট বাংলাদেশের নির্বাহী পরিচালক মিঃ আনোয়ার হোসেন বলেন, কেওয়াচালা (গারো পাড়া) গ্রামে খ্রিষ্ট ধর্মাবলম্বী গারো সম্প্রদায়ের লোকজনের বসবাস বহু বছর ধরে। এই গারো পাড়ায় বিগত ৫০ বছরেও কোন মুসলমান নেতা খ্রিষ্টীয় ধর্মাবলম্বী গারো সম্প্রদায়ের কোন মানুষের মৃত্যুর পর বাড়িতে এসে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানো এটাই প্রথম।
####


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা