শ্রীপুর, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে “শ্রীপুর উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন” এর বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর)সকাল ১০টা থেকে শ্রীপুর উপজেলার ৫টি কেন্দ্রে মোট ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
কেন্দ্র গুলো হল, আব্দুল আউয়াল ডিগ্রী কলেজ, বর্মী ডিগ্রী কলেজ, কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা, আবুল হোসেন প্রধান প্রি-ক্যাডেট এ্যান্ড হাই স্কুল, বৈরাগীর চলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র।
বৃত্তি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন পৌর শাখার সভাপতি ছাপিলা পাড়া শামীম মাস্টার মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা শামীম আহমেদ,উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ মিলন।
#####