• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name / ৯৮ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

শ্রীপুর, গাজীপুর, প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ঐতিহ্যবাহী ওয়াদ্দাদিঘী পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন সহ পৌর সভার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং ঈদ জামাতে স্বাগত মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

এ কাজের ভিত্তিপ্রস্তর শেষে স্থানীয় সাংসদ ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ঈদগাহ মাঠটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। দীর্ঘদিন ধরে মাঠটির সংস্কারের দাবি থাকায় স্থানীয়দের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার কাজ সম্পন্ন হলে মুসল্লিরা আরও সুন্দর ও নিরাপদ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারবেন।
তিনি আরও বলেন, ধর্মীয় অবকাঠামোর উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
####


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা