গাজীপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সহমর্মিতার এক মহিমান্বিত উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। বিশেষ করে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।