নতুন ধারায় বিজয় কেতনে,
ধরণীর বুকে পরিবর্তনের আহবানে,
বিজয় উল্লাসের শ্লোগানে শ্লোগানে,
বাংলার জনগন আছে দাঁড়িয়ে,
কলে,কারখানায়, ক্ষেতে, খামারে।
জনতার দীর্ঘ দিনের পুঞ্জিভূত ক্ষোভ,
জমাটবদ্ধ ছিল অবিচারের বিরুদ্ধে অভিযোগ,
বিচার পাওয়ার ছিল না সুযোগ,
স্বাধীনতার স্বাদ সাধারনেরা করতে পারেনি ভোগ।
ন্যায় বিচারে আঘাত এনেছিল দলীয় আগ্রাসন,
সকল ক্ষেত্রে দেশে ছিল প্রহসনের নির্বাচন।
দেশটা হয়েছিল দুর্ণীতির স্বর্গরাজ্য
সর্বস্তরে বিরাজ করেছিল দলীয় আধিপত্য।
মতের পার্থক্যে সমাজে মানুষে মানুষে,
গড়ে ওঠেছিল বিস্তর ব্যবধান,
রাজনৈতিক নতুন মেরুকরণে,
সহসাই হচ্ছে না সমাধান।
রাজনৈতিক সমস্যা কঠিন থেকে কঠিনতর,
সহজ সমাধানে কোন দল দিবে উত্তর?
ক্ষমতাসীন, বিরোধীদল,ফ্যাসিবাদ!
রাজনৈতিক দুর্নীতিবাজেরা ক্ষমতার জন্য হয়েছে উন্মাদ।
পরিবর্তনের হাওয়ায় ইতিবাচক বদলে,
দেশ এগুচ্ছে সরকারের যুগোপযোগী কৌশলে।
আন্তর্জাতিক রাজনৈতিক ময়দানে জ্বলছে আগুন,
মিসাইল,বুলেট,বোমায় মানুষ হচ্ছে খুন।
বিশ্ব মোড়লের আধিপত্য এনেছে আঘাত তেলের রাজ্যে,
ধ্বস নেমেছে দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে।
বাংলায় শুরু হয়ে ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে,
যুদ্ধ নয়, শান্তি আসুক সবার ঘরে ঘরে।
রাজনৈতিক দ্বন্দ্ব্ব,ক্ষমতার লোভে আর নয় মারামারি,
বাংলাদেশের মানুষ জাতি,ধর্মে এক সাথে বাস করি।
দুর্ণীতি,বৈষম্য,দলীয় আধিপত্য নিপাত যাক,
বাংলার মানুষ শান্তি পাক।