• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

আশুলিয়ায় যুবলীগের দুই নেতা গ্রেফতার

Reporter Name / ২৫৯ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

 

আশুলিয়া প্রতিনিধি:

আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শু

ক্রবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।এর আগে রাত ৮টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকা থেকে ও রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়ার কোনাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত ওসমান আলীর ছেলে মো. আলী আজগর ওরফে জামাল হোসেন। তিনি আশুলিয়া থানা যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং অন্যজন হলেন-,আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৪০)। তিনি শিমুলিয়া ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা যায়।পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকায় অভিযান চালিয়ে আলী আজগর ওরফে জামাল হোসেন নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়। এরপরে রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন নামের আরও এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা