• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

মোহাম্মদপুরে পেট্রোল বোমা-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

Reporter Name / ৪৮৩ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
New OC at Mohammadpur police station

মোহাম্মদপুরে পেট্রোল বোমা-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। গ্রেপ্তারকৃতের নাম মো. ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা। এ সময় তার কাছ থেকে ছয়টি পেট্রোল বোমা, একটি সামুরাই, একটি গ্যাস লাইটার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে র‍্যাব।রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বছিলা গার্ডেন সিটি এলাকার আরব মিশন পাবলিক স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।ফেরদৌস ভোলার দুলারহাট এলাকার ওমর আলীর ছেলে। তিনি মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।শামসুল ইসলাম জানান, ১৬ ও ১৭ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে মোহাম্মদপুরের তিন রাস্তা, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল গ্রেপ্তার ফেরদৌস ও তার সহযোগীরা। এ উদ্দেশ্যে তারা ওই এলাকায় সমবেত হওয়ার চেষ্টা করছিল।তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা