গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগর পুলিশের নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার’র সাথে জিএমপিতে কর্মরত কর্মকর্তাগণের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫ইং) গাজীপুর মহানগর পুলিশ সদরদপ্তরের কনফারেন্স রুমে এই পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়। নবাগত পুলিশ কমিশনার সকল ইউনিট ইনচার্জদের সাথে পরিচিত এবং তাদের কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় নবাগত কমিশনার তার বক্তব্যে বলেন শহরের আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা, অগ্নি সন্ত্রাস প্রতিরোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জনগণ এবং তাদের সম্পদের নিরাপত্তা বিধানের মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে। সর্বোচ্চ ধৈর্য এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ জিএমপির উধ্বর্তন কর্মকর্তারা ।