• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

আলহাজ্ব শেখ ইমান আলী ইসলামী একাডেমীতে ফ্রি ড্রেস বিতরণ ও অভিভাবক সমাবেশ।

Reporter Name / ৪৩৮ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

জামালপুর সদর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার লক্ষীরচর আলহাজ্ব শেখ ইমান আলী ইসলামি একাডেমীতে অভিভাবক সমাবেশ ও ফ্রি ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় অত্র প্রতিষ্ঠান মিলনায়তনে এই অভিভাবক সমাবেশ শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ বাহাজ উদ্দিন।

সভাপতিত্ব করেন অত্রপ্রতিষ্ঠান পরিচালক মাওলানা শেখ মোঃ গোলাম মোস্তফা সোহেল। সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের মোতওয়াল্লী আলহাজ্ব এস এম গোলাম রব্বানী।
অভিভাবক সমাবেশ ও ড্রেস বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি সিনিয়র আইনজীবী সহকারী ও সমাজসেবক হানিফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক ছাইদুর রহমান, শিক্ষক মাওলানা আবুল হাশেম। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের মোহতামিম মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম সাঈদী। অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লি এলাকার সুধীজন অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
গত ২০১৭ সন থেকে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে মনোরম জায়গায় প্রতিষ্ঠা করা আলহাজ্ব শেখ ইমান আলী ইসলামী একাডেমী। অত্র প্রতিষ্ঠান ঘেঁষে রয়েছে দৃষ্টি নন্দন একটি জামে মসজিদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা