গাজীপুর প্রতিনিধি :
আজ ১৬ ডিসেম্বর ২০২৫ইং
মহান বিজয় দিবস। দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, বঞ্চনা ও নয় মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দিনে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে স্বাধীনতা অর্জনে আত্মোৎসর্গকারী সকল শহীদকে। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের।
মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। দিবসের সূচনালগ্নে তিনি শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
পরবর্তীতে পুলিশ সুপার, শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।