• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

শ্রীপুরে জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name / ৫৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

শ্রীপুর, প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা থেকে বিজয় র‍্যালিটি বের হয়। র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মাওনা উড়াল সেতুর নিচে এসে শেষ হয়। এর আগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আনসার রোড এলাকায় সমবেত হন। এ সময় বিজয় র‍্যালীটি জনসমুদ্রে পরিণত হয়।

র‍্যালি ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য, গাজীপুর জেলা আমির এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর জাহাঙ্গীর আলম।

দোয়া ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,গাজীপুর সদর উপজেলা আমির আলা উদ্দিন , শ্রীপুর উপজেলা নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, সেক্রেটারি ডা. জসীম উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌরসভার আমির আনিসুজ্জামান, সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইন প্রমূখ।
এছাড়াও উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
####


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা