• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

শ্রীপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name / ৫২৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

‍শ্রীপুর, প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে মহান বিজয় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দিবসটির সূচনা হয় সকাল সাড়ে ছয়টায় শহীদদের স্মরণে শ্রীপুর স্মৃতিসৌধ ‘৭১-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব সিরাজ উদ্দিন এবং শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির আহম্মদ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে শ্রীপুর পৌরসভা, টুরিস্ট পুলিশ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শ্রীপুর প্রেসক্লাব, শ্রীপুর অফিসার ক্লাবসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও অঙ্গসংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণের পর শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক কুচকাওয়াজ (প্যারেড), শান্তির প্রতীক হিসেবে কবুতর উড়ানো এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার
সজীব আহমেদ। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, পেশাজীবী এবং অন্যান্য গণ্যমান্য
ব্যক্তিবর্গ।

শ্রীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা