শ্রীপুর, প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে যুবদলের পক্ষ থেকে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক সারোয়ার হোসেন শেখের নেতৃত্বে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় হতে মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সোহেল ফকির, এডভোকেট উজ্জ্বল করিম, মশিউর রহমান লিটন, মাসুদ রানা, মিজানুর রহমান সুমন, মাহমুদুল হাসান রনি। গাজীপুর জেলা যুবদলের সদস্য আব্দুস সালাম ও ফাইজুল ইসলাম। উপজেলা যুবদলের সদস্য এডভোকেট সোহাগ, এমদাদ প্রধান, অহেদ মোল্লা, তাজুল ইসলাম, আব্বাস মোড়ল, আকবর সহ আরও অনেকেই।
মিছিলে উপজেলা যুবদলের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।