শ্রীপুর, গাজীপুর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ শ্রীপুর (গাজীপুর সদর উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (২৮ডিসেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ এর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এস এম রুহুল আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন কাইয়া, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা:শফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, আহ্বায়ক সদস্য আবুল হোসেন প্রধানসহ শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক রানা আহমেদ আকন্দ, জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য রেজাউল করিম মৃধাসহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
#####