• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি

Reporter Name / ৫৩৫ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

গাজীপুর:

গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনি নির্বাচনী আচরণবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার ২৯ ডিসেম্বর বিকেল ৪টার দিকে  গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের নিকট তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার সময় তাঁর সাথে মাত্র ৫ জন দলীয় নেতা উপস্থিত ছিলেন। বিধিমালা যথাযথভাবে অনুসরণ করায় রিটার্নিং কর্মকর্তা প্রার্থী মঞ্জুরুল করিম রনিকে ধন্যবাদ জানান।

এর আগে সকাল থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশ এলাকায় ভিড় করতে থাকেন। মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটির প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র এম. মঞ্জুরুল করিম রনি স্থানীয় একটি ক্লাবে দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের  নিয়ে মোনাজাতে অংশ নেন।

মোনাজাত শেষে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত তাঁর সাথে এলেও, আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে রনি মাত্র ৫ জন দলীয় নেতাকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করেন।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় অন্যদের মধ্যে রনির সাথে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, প্রবীণ আইনজীবী সুলতান উদ্দিন, গাজীপুরের পিপি এ্যাড. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন ও গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এ্যাড মেহেদী হাসান এলিস।
###


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা