• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

গাজীপুর-৩ এ দাড়িপাল্লা প্রতীকে জামায়াতের ড. জাহাঙ্গীর আলমের মনোনয়ন জমা

Reporter Name / ৫০৩ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

শ্রীপুর, গাজীপুর:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গাজীপুর-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুর ২টায় তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ব্যারিস্টার সজীব আহমেদের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এ সময় কার্যালয় প্রাঙ্গণে একটি শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র দাখিলের সময় ড. জাহাঙ্গীর আলমের সঙ্গে এনসিপি, খেলাফতে মজলিশের নেতাকর্মীদের পাশাপাশি গাজীপুর-৩ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মনোনয়ন দাখিল প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে প্রার্থীর প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, বাংলাদেশে বর্তমানে যে আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, জামায়াতে ইসলামী সেই ঐক্যকে ধারণ করেই আগামীর রাজনৈতিক পথচলায় এগিয়ে যেতে চায়। তিনি বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশা পূরণে তারা সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।

ড. জাহাঙ্গীর আলম আরও বলেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হলে দেশ ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণরাষ্ট্রের দিকে অগ্রসর হতে পারবে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়েই দেশের রাজনৈতিক সংকট উত্তরণ সম্ভব এবং আগামীর বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে-এমন বিশ্বাস থেকেই জামায়াতে ইসলামী নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছে।
####


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা