• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

শ্রীপুরে মাদককারবারী ধরতে গিয়ে চার পুলিশ সদস্য আহত! পুলিশের গাড়ি ভাঙচুর!! গ্রেপ্তার-১০

Reporter Name / ৫০৫ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

শ্রীপুর, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। মাদক কারবারিদের হামলায় চার পুলিশ আহত হয়েছে। মাদকাসক্তরা হামলা চালিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার চিহ্নিত মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। ভাংচুর চালানো হয় পুলিশের দুটি গাড়ি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে দশজনকে আটক করে। ছিনিয়ে নেওয়া চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক অস্ত্র চাঁদাবাজিসহ ডজনখানেক মামলা রয়েছে।

গতকাল বুধবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের পিয়ার আলী ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, শ্রীপুর থানার কর্মরত পুলিশের উপপরিদর্শক এসআই অরুপ কুমার বিশ্বাস (৩৫) সহকারী উপ-পরিদর্শক এএসআই মাসুদ রানা (৩৫), কনস্টেবল আজিজুল ইসলাম ও মোশাররফ হোসেন। তাদের মধ্যে কনস্টেবল মোশাররফের অবস্থা আশংকাজনক।

গ্রেপ্তারকৃতরা হলেন, জামাল উদ্দিন (৩৫), কামাল হোসেন (৪৩), আসিফ (২০), লিমন (১৮), আক্কাস (২৯), মোন্না (২০), ফইজুল্লাহ্ (২৬), আশিক (২৪), শিল্পী (৩০) ও লাকী আক্তার (২৮)। আটককৃতরা সবাই চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমের সহযোগী।

মাদক অভিযানে আহত পুলিশের উপ-পরিদর্শক এসআই অরুপ কুমার বিশ্বাস বলেন, চিহ্নিত মাদককারবারি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা চাঁদাবাজিসহ ডজন খানেক মামলা রয়েছে তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযানে গেলে তার সহযোগিরা চারপাশ থেকে হামলা চালায়। হামলাকারীরা অনেক ইটপাটকেল ছুঁড়ে এতে আমিসহ চারজন আহত হয়েছি। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে মারধর করে আসামি ছিনিয়ে নেয়।

শ্রীপুর-কালিয়াকৈর সার্কেলে সহকারী পুলিশ সুপার মোঃ মেরাজুল ইসলাম বলেন, গতকাল বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমের বাড়িতে মাদক উদ্ধারে যায় শ্রীপুর থানা পুলিশ। এসময় পুলিশ চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে আটক করে। তার বাড়ি তল্লাশি করে ৩০ পিছ ইয়াবা উদ্ধার করে। খবর পেয়ে জাহাঙ্গীরের সহযোগিরা পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়তে থাকে৷ এরপর বেশকিছু মাদক কারবারিরা লাঠিসোঁটা নিয়ে এসে পুলিশের উপর হামলা চালিয়ে মারধর করে চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীকে ছিনিয়ে নেয়। এবং হামলাকারীরা পুলিশের ব্যবহৃত দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে হামলার সঙ্গে জরিত দশজনকে আটক করে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক কারবারিরা তিনটি মোটরসাইকেল ফেলে যায়। মাদক কারবারিদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এঘটনায় পুলিশের কাজে বাঁধা ও মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু হয়েছে। আজ বৃহস্পতিবার আসামিদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর এবং তার সহযোগীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
######


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা