• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

শ্রীপুরে জেদ্দা হাউজিং একক আবাসন মেলার উদ্বোধন

Reporter Name / ৩৯৮ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

মোহাম্মদ ওসামা:

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা একটি রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের
মধ্য দিয়ে ‘জেদ্দা সিটি’ একক আবাসন মেলার শুভ উদ্বোধন করেছে জেদ্দা হাউজিং লিমিটেড।
গতকাল শুক্রবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় । আবাসন খাতের এই আয়োজনে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মানবাধিকার ফাউন্ডেশনে চেয়ারম্যান, বিচারপতি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেদ্দা হাউসিং প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন
ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিজিবির সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন (অব:) ।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার সাবেক সচিব ও ল্যান্ডিং এড্রেস লি:-এর চেয়ারম্যান মেজর মোজাম্মেল হোসেন (অব:)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব এস এম সাইফুর রেজা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আরকে ধর এবং পরিকল্পনা সম্পাদক মো. হেমায়েত হোসেন ।
এ সময় বক্তারা আধুনিক ও পরিকল্পিত আবাসন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন ।
মেলায় ‘বিশেষ আকর্ষণ’ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ট্রেইনার মো. শমশের আলী হেলাল, পাবলিক স্পিকার ও ইউটিউবার শাখাওয়াত উল্যাহ শান্ত এবং ডিজিটাল মার্কেটার জান্নাতুল ফেরদৌস । জেদ্দা হাউজিং লিমিটেড-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের সাশ্রয়ী
মূল্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত আবাসন নিশ্চিত করাই এই মেলার মূল লক্ষ্য। মেলা চলাকালীন জেদ্দা সিটির প্লট বুকিংয়ে বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা প্রদান করা হচ্ছে ।
####


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা