• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

শ্রীপুর, গাজীপুর, প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক সমাজ, এনজিও, সামাজিক সংগঠন ও সুধীজনের অংশগ্রহনে “গনভোট -২০২৬ সংসদ নির্বাচন’ দেশের চাবি আপনার হাতে”
এই স্লোগানে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ নির্বাচন-২০২৬ এবং গণভোট বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, গাজীপুরের জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।

প্রধান অতিথি মোহাম্মদ আলম হোসেন বলেন, ২০২৪ সালে জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্টের একটি বড় আকাঙ্ক্ষা জনগণের মধ্যে প্রকাশিত হয়েছে। সে পেক্ষিতেই সংস্কার কমিশন গঠন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত সংস্কার কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সংবিধানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে আগে। রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ সেলক্ষেই সাধারণ মানুষের মতামত নিতেই গণভোটের আয়োজন করা হয়েছে। আমরা যদি আগামীর বাংলাদেশ তথা রাষ্ট্রকে সংস্কার করতে চাই, পরিবর্তন করতে চাই তবে হ্যাঁ ভোট দিবেন, আর যদি পরিবর্তন করতে না চান তবে না ভোট দেবেন।
বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সহযোগিতা করবেন। খন্ডিত কোন অংশ প্রকাশ করবেন না যাতে করে বিব্রতকর অবস্থায় পড়তে না হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলামের সঞ্চালনায় এতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, কালিয়াকৈর সার্কেলের সহকারি পুলিশ সুপার মেরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ নাছির আহমদ, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামানসহ শ্রীপুর উপজেলার প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা