শ্রীপুর, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরের মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুর থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল উপস্থিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে ওই পুকুরে জালে উঠে আসা ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় যুবক জাহাঙ্গীর জানান, পেয়ার আলী কলেজের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। আজ সকালে তারা তিন মাছ ব্যবসায়ী পুকুরে জাল টেনে মাছ ধরার জন্য নামেন। এসময় জালে একটি প্লাস্টিকের শপিং ব্যাগ উঠে আসে। পরে উঠে আসাব্যাগে বোমা সদৃশ্য বস্তু দেখতে পেয়ে জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ, গাজীপুর পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের সদস্য ও ৯পদাতিক ডিভিশনের ৮ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাসির আহমদ জানান, ঘটনাস্থল থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা উপস্থিত হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছে। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেল গুলো নিষ্ক্রিয় করে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#####