গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনের সাথে বিডি ইউথ রেভুলেশন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি)গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এসভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার
মোঃ ইসরাইল হাওলাদার।
পুলিশ কমিশনার সভায় যুব সমাজের ভূমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ইতিবাচক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা বিষয়ে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ বিডি ইউথ রেভুলেশন-এর সদস্যবৃন্দ।
#####