• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

এস এম পলাশ চঞ্চল-সভাপতি, ইঞ্জিনিয়ার নাজমুল হক সুমন-সাধারণ সম্পাদক

Reporter Name / ৫৩৭ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

শ্রীপুর, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে ২ নং সি এন্ড বি বাজারে এস এম পলাশ চঞ্চলকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার নাজমুল হক সুমনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট “বৃহত্তর ২নং সি এন্ড বি বাজার নিরাপত্তা পরিচালনা কমিটি” গঠন করা হয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ২ নং সিএনবি বাজারে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি-আলহাজ্ব তাইজুদ্দিন তাইয়ু,
সহ-সভাপতি-বেলাল প্রধান, ডা: জাহিদুল আলম সুমন, যুগ্ম সম্পাদক-মহসিন প্রধান,ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক-ডা: বেলাল হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক-আব্দুল মতিন সহ ২৩ সদস্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন, হাজী নাসির উদ্দীন,মোবারক হোসেন তুহিন,আশরাফ আলী নিজাম,এনামুল হক খোকন,মোজাম্মেল হক রতন,জাহাঙ্গীর আলম বেপারী,দেলোয়ার হোসেন বেপারী,শাহাজ উদ্দীন বেপারী,ইব্রাহিম খাঁ,আফির উদ্দীন।

আগামী এক বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুমন বলেন,“আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বৃহত্তর ২নং সি এন্ড বি বাজার নিরাপত্তা পরিচালনা কমিটি”র সম্মানিত সদস্যদের, যাঁরা আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে আমার উপর আস্থা ও ভালোবাসা জানিয়েছেন। এটি আমার জন্য শুধু গর্বের বিষয় নয়, বরং একটি বড় দায়িত্বও।আমাদের মূল লক্ষ্য হবে—সমিতির সকল সদস্যের স্বার্থ সংরক্ষণ করা,ব্যবসায়ী সমাজের সার্বিক উন্নয়ন এবং একটি ঐক্যবদ্ধ,স্বচ্ছ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলা।”

কমিটির নবনির্বাচিত সভাপতি এস এম পলাশ চঞ্চল বলেন, প্রথমেই আমি “বৃহত্তর ২নং সি এন্ড বি বাজার নিরাপত্তা পরিচালনা কমিটি”র সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ এবং প্রশাসনের সঙ্গে গঠনমূলক যোগাযোগ অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব। ২ নং সিএনবি বাজারকে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আদর্শ বাজার হিসেবে গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করি।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা