• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন

Reporter Name / ৩২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো- ২০২৬’ মেলা শুরু। মেলাটিতে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, প্যাডসহ নানা প্রযুক্তিপণ্যের ওপর চলছে আকর্ষণীয় মূল্যছাড়। পাশাপাশি থাকছে র‍্যাফেল ড্রর মাধ্যমে স্মার্টফোন জেতার সুযোগ।

গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে এ মেলা শুরু হয়েছে।

দেশের সব শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও সংগঠনগুলো তাদের অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট ওয়াচ, টিভি বক্স, ইয়ারবাড, এয়ার ফ্রায়ার ও এয়ার পিউরিফায়ারের মতো আইওটি পণ্যগুলোর পসরা সাজিয়ে বসেছে। কোম্পানিভেদে এসব পণ্যগুলোর ওপর চলছে আকর্ষণীয় মূল্যছাড় ও নিশ্চিত উপহার।

এছাড়া সম্পূর্ণ বিনামূল্যে ব্র্যান্ডনিউ স্মার্টফোন জেতার সুযোগ রেখেছে শাওমি। প্রদর্শনী চলাকালীন র‍্যাফেল ড্রর মাধ্যমে প্রতিদিন একটি করে রেডমি ১৫ উপহার হিসেবে পাচ্ছেন সৌভাগ্যবান বিজয়ী।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিন ব্যাপী এ প্রদর্শনী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা