• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

শ্রীপুরে জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত খাল পরিদর্শন করলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু

Reporter Name / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

শ্রীপুর, গাজীপুর:

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত গাজীপুরের শ্রীপুরের ঐতিহাসিক চৌক্কার খাল (গড়গড়িয়া খাল) পরিদর্শন করেছেন গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বৃহস্পতিবার তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খালটি ঘুরে দেখেন এবং এর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ডা.এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এই খালটি শুধু একটি জলাধার নয়, এটি আমাদের ইতিহাস ও গৌরবের অংশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির সঙ্গে জড়িত এই খালটি সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, খালটির সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং আশপাশের পরিবেশ উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমি এই খালটিকে অগ্রাধিকার ভিত্তিতে খননের জন্য যা যা দরকার সব করব। সংশ্লিষ্ট অথরিটির সঙ্গে কথা বলব।  মানুষের প্রত্যাশার পাশাপাশি এটা আমার নিজেরও দায়িত্ব। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে আছে।

এ সময় স্থানীয় বাসিন্দারা খালটির নাব্যতা সংকট, দখল এবং দূষণ নিয়ে তাদের উদ্বেগ তুলে ধরেন। সংসদ সদস্য তাদের আশ্বস্ত করেন যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শ্রীপুর উপজেলার প্রায় সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ চৌক্কার খাল (গড়গড়িয়া খাল) নামে পরিচিত। এটি লবলং খালের একটি শাখা। উপজেলার দোখলা বাজার থেকে উৎপন্ন হয়ে এটি পূর্বদিকে ছাপিলাপাড়া হয়ে ভাংনাহাটি গ্রামে গিয়ে কৃষিজমিতে মিলিত হয়েছে। ১৯৭৮ সালে এই খালটি খননে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরাসরি অংশ নেন। এস্মৃতি এখনো এলাকাবাসীর মনে অম্লান।
####


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা