• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

শ্রীপুর থেকে জেলা সদরের সহজে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ

Reporter Name / ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

শ্রীপুর,গাজীপুর:

গাজীপুরের শ্রীপুর রেল লাইনের পাশ দিয়ে জেলা সদরের সাথে সহজ সংযোগের জন্য নতুন একটি সড়ক নির্মাণের স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চুসহ এলজিইডির প্রতিনিধিগন।

শ্রীপুর উপজেলা সহকারি প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, এ সড়কটি  নির্মাণ হলে বাস ট্রাক সহ সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে। জেলা সদরের সাথে উপজেলার দূরত্ব কমে আসবে প্রায় ১০ কিলোমিটার।

গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দীর্ঘদিন অবহেলিত থাকার পর এলাকার মানুষ জনের চলাচল সহজ করতে  এ সড়কটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আশা করছি আগামী এক বছরের মধ্যে এর কাজ শুরু করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান, শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, বিএডিবির চেয়ারম্যান মাহফুজ হাসান হান্নান সহ রাজনৈতিক নেত্রীবর্গ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগন।
####


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা