• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

শ্যুটিং এর কথা বলে মডেলকে ধর্ষণ, মামলার ২ মাস পর পরিচালক গ্রেফতার

Reporter Name / ৪৭৫ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

শ্রীপুর, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে শ্যুটিং এর কথা বলে মডেলকে ধর্ষণের ঘটনায় ডিরেক্টর নাসিরুদ্দিন মাসুদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাজধানীর উত্তরার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ইন্সপেক্টর) হাসমত উল্লাহ।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ইন্সপেক্টর) হাসমত উল্লাহ বলেন, ঘটনার পর থেকেই ডিরেক্টর নাসিরউদ্দীন মাসুদ পলাতক ছিলেন। মডেলের করা ধর্ষণ মামলায় তাকে আজ উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। যেহেতু এই মামলার প্রধান আসামী গ্রেফতার হয়েছে আশা করছি এই ঘটনায় কারা কারা জড়িত ছিলো তার আসল রহস্য উন্মোচন হবে।

এ বিষয়ে অভিযুক্ত মডেল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এই ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করলে আরও বেশি ভালো লাগতো। প্রতিনিয়ত জড়িতরা আমাকে মুঠোফোনে হুমকি দিচ্ছে। আশা করি ন্যায় বিচার পাবো।

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টে ধর্ষণের অভিযোগে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। মামলায় মো. নাছির (৩৫) ও মো. বাবর (৩২) নামের দুজনের নাম উল্লেখ ও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরবর্তীতে অজ্ঞাতনামা সেই ব্যাক্তির পরিচয়ও নিশ্চিত করেন সেই মডেল। যার নাম আবুল হাসেন। তিনি ঐ এলাকার স্থানীয় বাসিন্দা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এমন অপকর্ম করে আসছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী ওই নারী মডেল হিসেবে কাজ করেন। তাঁকে জানানো হয়, নাছির নাটকের পরিচালক এবং বাবর তাঁর সহযোগী। নাটকের শুটিংয়ের কথা বলে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে তাঁকে শ্রীপুরের একটি রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত দুইটার দিকে ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে রেখে নাছির, বাবর ও অজ্ঞাত পরিচয় একজন পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন বিকেলে মারধর করে তাঁকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়। আসামিরা তাঁর আইফোন কেড়ে নেন, যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
####


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা