• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

শ্রীপুরে কারখানা কর্তৃপক্ষ জোর করে জমি দখলে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name / ৬৩৭ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

শ্রীপুর, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে একটি পশুখাদ্য (ফিড মিল) প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জোর করে স্থানীয় এক ব্যক্তির জমি জবরদখল করে রাখা হয়েছে। দীর্ঘদিন জমি দখল ফিরিয়ে না দেওয়ায় জমির মালিক সংবাদ সম্মেলন করেছেন।
আজ রবিবার সকালে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওর্য়াডেরে ভাংনাহাটি গ্রামের সামছুল হক মন্ডল নামে ওই ব্যক্তি নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি নানা অভিযোগ তুলে ধরেন।
অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম  “নিউ হোপ ফিড মিলস”। এটি ভাংনাহাটি গ্রামে অবস্থিত। এটি গবাদি পশুপাখির খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান।

জমির মালিক সামছুল হক মন্ডল বলেন প্রভাব খাঁটিয়ে জোর করে নিউ হোপ ফিডমিল কর্তৃপক্ষ তার পৈত্রিক সম্পত্তি যাহার আর এস রেকর্ডিও মালিক। সেই সম্পত্তির ১৯.৮৩ শতাংশ জমি দখল করে রেখেছেন। দীর্ঘদিন ধরে তাদের সাথে এ নিয়ে দেনদরবার করলেও তারা শেষ পর্যন্ত জমি ফিরিয়ে দিতে রাজি হচ্ছেনা। পরে এ নিয়ে তিনি আদালতের দারস্ত হন। কারখানা কর্তৃপক্ষ সীমানা প্রাচীর দিয়ে জমি দখলে রেখে দিয়েছেন। দ্রুত তিনি তার প্রকৃত জমি ফেরত চান।

ভোক্তভোগীর ছেলে ডা. স্বপন মন্ডল জানান তারা বাবা (সামছুল হক মন্ডল) সরকারী চাকরি করার ফলে জীবনের বেশি সময় বাড়ির বাহিরে থেকেছেন চাকরি করেছেন। ফলে অনেক সময় তাদের সব সহায়সম্পত্তির খোঁজ রাখা সম্বব হয়নি। ২০১৫ সালে তিনি অবসরে আসলে তাদের জমির কাগজপত্র যাচাই বাছাই করে দেখার সময় নিউ হোপ ফিড মিলের ভিতরে ১৯.৮৩ শতাং জমির সন্ধান পান। এর পর তারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগে করলেও শেষ পর্যন্ত এর কোনো সমাধান হয়নি। কারখানা কর্তৃপক্ষ এখনো সেই জমি তাদের দখলে জোর করে রেখে দিয়েছেন।

নিউ হোপ ফিড মিলের সহকারী ব্যবস্থাপক রাজিবুল হক বলেন আমরা ওনাদের কাছ থেকে জমি সংগ্রহ করিনি। আমরা শুরু থেকেই সীমানা প্রাচীরসহ এসব জমি কিনে নিয়েছি। বেশ কিছু দিন পর (সামছুল হক মন্ডল ) তারা জমি দাবী করার পরে বেশ কয়েকবার স্থানীয়ভাবে বসে সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি।  এখন এ বিষয়টি আদালতে গড়িয়েছে। আদালতের সিদ্ধান আসলে সেই ভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
####


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা