• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরামের পক্ষ থেকে গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা

Reporter Name / ২১২ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

শ্রীপুর, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে “মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরাম’র উদ্যোগে গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি)দুপুরে শ্রীপুরে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ফোরামের সভাপতি, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার আলহাজ্ব আব্দুল কাদির সাধারণ সম্পাদক আলহাজ্ব রিয়াজউদ্দিন ডিলার সহ অন্যান্য নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এ সময় ব্যবসায়ীরা নবনির্বাচিত এমপির সফলতা কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
ফোরামের নেতৃবৃন্দ বলেন, মাওনা চৌরাস্তা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। সড়ক ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, নিরাপত্তা জোরদার ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নবনির্বাচিত এমপির কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন তারা।
নবনির্বাচিত এমপি ব্যবসায়ীদের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এলাকার উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি মাওনা চৌরাস্তার অবকাঠামোগত উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং আধুনিক বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা