• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
নববর্ষের প্রত্যাশা কবি: শাহজাহান মাস্টার বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা শেখ শহিদুল ইসলাম মাওনা চৌরাস্তায় ভাতিজার বিরুদ্ধে দুই চাচার সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তির আশা স্থানীয়দের শ্রীপুরে ভাংনাহাটিতে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীপুরে ওয়াদ্দাদিঘী ঈদগাহ মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুর জেলা যুবদল নেতা মোঃ হযরত আলীর ঈদের শুভেচ্ছা গাজীপুর জেলা ছাত্রদল নেতা রাসেল মীরধার ঈদের শুভেচ্ছা ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শ্রীপুরে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান

শ্রীপুরের মাওনা চৌরাস্তায় যুবদলের ইফতার সামগ্রী বিতরণ

Reporter Name / ২৩৪ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

শ্রীপুর, গাজীপুর, প্রতিনিধি:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-র মাগফিরাত কামনা এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু-র দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় যুবদল ও শ্রমিক দলের উদ্যোগে কয়েকশ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রোয়ারি) মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে রোজাদারদের হাতে ইফতার তুলে দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও পথচারী রোজাদারদের কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাসেল মৃধা, সাবেক সহ-সভাপতি হাসানুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম এবং পৌর ৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মাহমুদুল হাসান সোহাগসহ আরও অনেকে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজানে এমন আয়োজন সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা